মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে নামতেই নিয়ে গেলো ছিনতাইকারী

ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে নামতেই নিয়ে গেলো ছিনতাইকারী

আহমেদ সাজু, টাঙ্গাইল : আব্দুল মালেক ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের মৃত ইনছান আলীর ছেলে। জানা গেছে, তার দুই ছেলে ইতালি প্রবাসী। এ জন্য ছেলেরা তার বাবার অ্যাকাউন্টে টাকা পাঠায়। পরে সেই টাকা ভূঞাপুর জনতা ব্যাংক থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে উত্তোলন করতে যান। পরে ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে নিচতলার সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দুষ্কৃতিকারীরা তার মুখে স্প্রে মেরে ও হাতে আঘাত করে টাকাগুলো ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতিকারীরা আগ থেকেই তাকে টার্গেট করেছে। তবে ব্যাংকের নিচে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। ব্যাংকের নিচতলায় মার্কেটে লোকজনও ঘটনাটি বুঝতে পারেননি।

টাকার মালিক আব্দুল মালেক জানান, টাকা ওঠানোর পর সিঁড়ি দিয়ে নামতেই ছয় জন ঘেরাও করে হাতে আঘাত করে। এ সময় তারা দ্রুত টাকাগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যারা ছিনতাই করেছে তাদের কয়েকজনকে চিনতে পেরেছি।

জনতা ব্যাংকের ভূঞাপুর শাখার ম্যানেজার লুৎফর রহমান জানান, মালেক ও তার স্ত্রী ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পরপরই ব্যাংক ত্যাগ করেন। এরপরই ব্যাংকের নিচের সিঁড়িতে ছিনতাইয়ের কবলে পড়েন।

ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও টাকার মালিকের সঙ্গে কথা বলেছে। এই ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |