মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

তুরাগে মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআই আহত

তুরাগে মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআই আহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগ থানার ফুলবাড়িয়া এলাকায় মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান (৪৫) আহত হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরের গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, আজ সন্ধ্যার পর মাদক মামলার আসামি রউফকে ধরতে ফুলবাড়ী এলাকায় যায় শাহিনুর রহমান। এসময় রউফ ধারালো অস্ত্র দিয়ে শাহিনুরকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

তিনি আরও বলেন, মাদক মামলার ওই আসামি নিজেই শাহিনদের ওপর অতর্কিতভাবে হামলা চালান। এসময় তার সাথে আরও তিন/চারজন ছিল। তবে তাদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |