মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা : নেত্রকোনা কেন্দুয়া মোজাফারপুর ইউনিয়নের চৌকিধরা নয়াপাড়া গ্রামে আগুনে পুড়ে ছাই ১৪টি পরিবারের পাশে সহমর্মিতা জানানোর জন্য কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এসময় কেন্দ্রীয় বিএনপি সদস্য,নেত্রকোনা জেলা বিএনপি বিপ্লবী সদস্য সচিব, কেন্দুয়া আটপাড়া গণমানুষের নেতা
আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী, ১৪ নং মোজাফরপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোঃ মজিবুর রহমান ভূঁইয়া মজনুসহ সকল নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শাড়ী,লুংগি,চাল,ডাল,পেয়াজ,তৈল,আলু,মুড়িসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরন করেন।