মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গণফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আজ মঙ্গলবার, ০২ মে ২০২৩ দুদকের সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন। আয়কর অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজসে মোহাম্মদ জাহাঙ্গীর আলম আয়কর রিটার্নে ব্যাপক গড়মিল ও তথ্য গোপন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত ও পরে পদত্যাগী মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্পদ যে গোপন করেছেন তার তথ্য তারই নির্বাচনী হলফনামায় উঠে এসেছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ অর্থ বছরের আয়কর রিটার্ন/বিবরণীতেও সম্পদ গোপন করার ও আয়-ব্যয়ের হিসাবে গড়মিল লক্ষ করা গেছে।
অভিযোগে আরও বলা হয়, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছয়দানা-হারিকেনস্থ বাড়িতে আধুনিক সুপরিসর লিফট, ২ ডজন এসি, ফ্রিজ, টিভি, কম্পিউটার, ল্যাপটপ দৃশ্য মান রয়েছে, অথচ ইলেকট্রনিক সামগ্রী দেখিয়েছে মাত্র ১ লক্ষ ৭৫ হাজার টাকা, অপরদিকে কনফারেন্স টেবিল ও অর্ধশত চেয়ার, আলিশান খাট, রাজকীয় সোফা দৃশ্য মান থাকার পরেও আসবাবপত্র দেখিয়েছে মাত্র ১ লক্ষ ৫০ হাজার টাকা। এতে ৫ কোটি টাকার গড়মিল বেড়িয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।