মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

ত্রিশালের নেতা-কর্মীদের আস্থা ও ভরসার প্রতীক আনিছ

ত্রিশালের নেতা-কর্মীদের আস্থা ও ভরসার প্রতীক আনিছ

ত্রিশালের নেতা-কর্মীদের আস্থা ও ভরসার প্রতীক আনিছ

কামরুজ্জামান মিনহাজ, ত্রিশাল :
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার টানা ৩ বার নির্বাচিত জনপ্রিয় মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের কারও কাছে রাজনৈতিক গুরু, কারও বা সহযোদ্ধা, কেউ আবার তাকে মানেন অভিভাবক, আবার কারও কাছে ‘মেয়র সাহেব’। দীর্ঘ সময় ধরে নানা রাজনৈতিক সংকটে সম্ভাবনায় ত্রিশালের মানুষের পাশে থেকে এই আওয়ামী লীগ নেতা হয়ে উঠেছেন সিংহ পুরুষ। কেবল রাজনৈতিক দলের নেতাকর্মী নন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, রিকশা চালক, দিনমজুর সব শ্রেণি পেশার মানুষের কাছে এবিএম আনিছুজ্জামান আনিছ একজন নিবেদিত প্রাণ।

 

মেয়র আনিছ শ্রদ্ধার পাত্র, সবার কাছে গ্রহণযোগ্য। ত্রিশাল আ.লীগের নেতাকর্মীদের কাছে তিনিই একজন গ্রহণযোগ্য ব্যক্তি ও সকলের আস্থাভাজন নেতা। যে কোনো কঠিন সময়ে তিনি ত্রিশালবাসীর পক্ষে দাঁড়ান। ত্রিশাল আ.লীগের অনেক বড় মাপের নেতা এবিএম আনিছুজ্জামান আনিছ। কর্মীবান্ধব, জনবান্ধব দেশপ্রেমিক নেতা। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বিএনপি জামায়াতবিরোধী আন্দোলনসহ আন্দোলন সংগ্রামে তিনি রয়েছেন সামনের কাতারে। ত্রিশালের উন্নয়নে কণ্ঠস্বর ও রুপকার দুটোই তিনি । স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করায় দল থেকে বহিস্কার করা হয় জনপ্রিয় মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছকে। যদিও ইতিপূর্বে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করা জনপ্রিয় প্রায় ২০ জন নেতাকে ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়র আনিছকেও ক্ষমা করে দিয়েছেন।

 

আগামী সংসদ নির্বাচনে মেয়র আনিছকে মনোনয়ন দেয়া হলে দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন করবেন সেটাই তাদের প্রত্যাশা। তাদের প্রত্যাশা আনিছকে দায়িত্ব দেয়া হলে তিনি দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। দলের ভোট বাড়াবেন । বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে তিনি কাজ করবেন। সঠিক নির্দেশনার মাধ্যমে ত্রিশাল আওয়ামী লীগকে এগিয়ে নিবেন । এবিএম আনিছুজ্জামান আনিছের নেতৃত্ব আওয়ামী লীগের ভোট বৃদ্ধিতে ত্রিশালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সামনের নির্বাচনে যেন আওয়ামী লীগ আরো বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসতে পারে, তৃণমূলকে শক্তিশালী করতে সক্ষম হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন নিশ্চিত করে বলেন নেতারা । খোঁজ নিয়ে জানা যায়, জনপ্রিয় মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছকে ত্রিশালের এমপি হিসাবে দেখতে চান নেতৃবৃন্দ ও ত্রিশালবাসী। নব্বইয়ের শ্বৈরাচারি সরকার পতন আন্দোলনের তুখোর ছাত্রলীগ নেতা এবিএম আনিছুজ্জামান আনিছ ত্রিশালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি তৎপরবর্তীতে আওয়ামীলীগের সদস্য হিসাবেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন । বিগত সময়ে ত্রিশাল পৌরসভার নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র হিসাবে বিজয়ী হয়েছেন।

 

বার বার বিপুল ভোটে জয়লাভ করায় আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থক এবং ত্রিশালের সর্বস্তরের মানুষ এমপি হিসাবে দেখতে চান মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছকে । রাজনীতির শুরুতে ছাত্রলীলীগের নেতৃত্বে মাধ্যমে নিজের অবস্থানকে তুলে ধরার পর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। দুঃসময়ের ত্যাগী ও পরিক্ষিত নেতা এবিএম আনিছুজ্জামান আনিছ তার রাজনৈতিক দুরদর্শিতা দিয়ে আওয়ামী লীগকে ত্রিশালে শক্তিশালী ও সুদৃঢ় ভিত্তির উপর দাড় করিয়ে শক্ত ঘাঁটিতে পরিণত করেছেন। বঙ্গবন্ধুর অবিনাশী আদের্শের সৎ, কর্মঠ ও জনপ্রিয় এ নেতার দুরদর্শিতায় ত্রিশালের প্রায় সকল জনপ্রতিনিধি , সকল শ্রেণিপেশার মানুষ এখন আওয়ামী লীগে। তৃণমূল নেতা-কর্মীদের সুঃখ-দুঃখের ভাগিদার এবিএম আনিছুজ্জামান আনিছ কালক্রমে সব পর্যায়ের নেতা-কর্মীদের আস্থা ও ভরসার প্রতীক এবং শেষ ঠিকানায় পরিণত হয়েছেন। শুধু স্থানীয় রাজনীতিতে নয় ময়মনসিংহ জেলার রাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিশ্বস্থতা অর্জন করেছেন। এছাড়া তিনি সততা, নিষ্ঠা ও সফলতার সাথে ত্রিশাল পৌরসভার দায়িত্ব পালন করে চলেছেন ।

 

তিনি ত্রিশাল পৌরসভা ছাড়াও গ্রাম থেকে উপজেলা শহর পর্যন্ত রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, বিনোদন কেন্দ্র, খেলা ধুলার পরিবেশ সৃষ্টিসহ অবকাঠামোখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। ত্রিশালের মানুষ তাকে উন্নয়নের রূপকার হিসাবে আখ্যায়িত করেন। এরআগে তিনি ত্রিশাল উপজেলা আ.লীগের সভাপতির দায়িত্ব না পেয়েও ধারবাহিকতায় উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন। তিনি গ্রামে- গ্রামে বিদ্যুৎসহ ত্রিশালে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছেন। উন্নয়নের এধারা অব্যাহত রাখতে এলাকাবাসী তাকে ত্রিশালের এমপি হিসাবে দেখতে চায়। আওয়ামী লীগের ইউনিয়ন, ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের নেতা- কর্মীরা বলেন, মেয়র হিসাবে দায়িত্ব পালনের জন্য সততা, নিষ্ঠা, যোগ্যতা ও অভিজ্ঞতা সব কিছুই এবিএম আনিছুজ্জামান আনিছের রয়েছে। কাজেই তাকে এলাকাবাসী ত্রিশাল এমপি হিসাবে দেখতে চান।

 

এই জনপ্রিয় নেতা আনিছকে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) না দেয়ায় পৌরবাসীর চাপের মুখে রেখে তার বাড়ি জনতা ঘেড়াও করে পৌর সভার মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করে বার বার জয়লাভ করেন। ত্রিশাল ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ বলেন, তিনি শুধু ত্রিশাল পৌরসভাতেই নন, সারা উপজেলাতেই উন্নয়নের ব্যাপক অবদান রেখেছেন। কাজেই জননেত্রী শেখ হাসিনার কাছে ত্রিশালবাসীর প্রাণের দাবী এবিএম আনিছুজ্জামান আনিছকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়লাভ করবেন। ত্রিশাল আ,লীগের প্রবীণ নেতা ফজলে রাব্বী বলেন, সততা, নিষ্ঠা, উন্নয়ন, অগ্রগতি, শিক্ষা, অর্থনীতি, আইন প্রণয়ন সবক্ষেত্রেই এবিএম আনিছুজ্জামান আনিছের জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে। তারমত সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদকে যেন জননেত্রী শেখ হাসিনা অন্তর্ভুক্ত করে নেন। তিনি রাজনীতিবিদ হিসাবে স্বচ্ছ ও পরিছন্ন। অঙ্গসংগঠন ও সাধারণ মানুষ উপকৃত হবে। স্থানীয় নেতা-কর্মি-সমর্থকসহ গোটা এলাকাবাসীর প্রাণের দাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তাকে ত্রিশালে মনোনয়ন দিয়ে এবিএম আনিছুজ্জামান আনিছকে যথার্থ মূল্যায়ন করবেন। এ ব্যাপারে এবিএম আনিছুজ্জামান আনিছ বলেন, ত্রিশাল আসনে কাকে মনোনয়ন দিবেন এটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই জানেন। তবে হতাশ হওয়ার কিছু নেই। শেখ হাসিনা অবশ্যই সততা, নিষ্ঠা ও কাজের মূল্যায়ন করবেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |