মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

নিহত ফিলিস্তিনিদের জন্য বায়তুল মোকাররমে দোয়া

নিহত ফিলিস্তিনিদের জন্য বায়তুল মোকাররমে দোয়া

নিহত

নিজস্ব  প্রতিবেদক: গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনি নাগরিকদের রুহের মাগফেরাত কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর এই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আহতদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ রুহুল আমিন। এ সময় গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে নিহত নাগরিকদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন :নারায়ণগঞ্জে মিলে বিস্ফোরণে নিহত বেড়ে ৪

গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে (১৯ অক্টোবর) এই তথ্য জানানো হয়। এছাড়া রাষ্ট্রীয়ভাবে শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা ফিলিস্তিনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া করার নির্দেশনা দেওয়া হয়।

গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে অন্তত ৩ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯৪০ শিশু এবং ১ হাজারের বেশি নারী। অপরদিকে হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় অর্ধেক বাস্তুচ্যুত হয়েছেন।

 

প্রতিদিনের  কাগজ 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |