রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ১৯ জুলাই থেকে দৈনিক প্রতিদিনের কাগজ অনলাইনে আমরা কোনো লেখা প্রকাশ করতে পারিনি। এ কারণে দেশ-বিদেশের পাঠকেরা অনলাইনে কোনো ধরনের সংবাদ পড়তে পারেননি।
এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইন্টারনেট বন্ধ থাকায় ই-পেপারও প্রকাশ করা সম্ভব হয়নি। সরকারের নির্দেশে সীমিত আকারে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। ফলে এখন থেকে আমরা নিয়মিতভাবে সর্বশেষ সংবাদসহ নানা ধরনের লেখা ও ছবি প্রকাশ করব। সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ ও তথ্য পেতে আশা করি পাঠকেরা দৈনিক প্রতিদিনের কাগজ অনলাইন এর সঙ্গেই থাকবেন।