মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে : সেনাপ্রধান

প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে : সেনাপ্রধান

প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে : সেনাপ্রধান

চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। আপনাদের (জনগণ) সব দাবি পূরণ করা হবে। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেনাপ্রধান। তিনি জানান, অন্তর্র্বতীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আপনারা আশাহত হবেন না। তিনি আরও বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনাদের সব দাবি পূরণ করা হবে। সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন