মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

আ.লীগের আগেই ছাত্রলীগসহ সব সংগঠনের সম্মেলন হবে

আ.লীগের আগেই ছাত্রলীগসহ সব সংগঠনের সম্মেলন হবে

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৩০ অক্টোবর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের সম্মেলনের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। আলোচনা করে দ্রুত তারিখ জানিয়ে দেওয়া হবে।তিনি বলেন, এখন থেকে প্রধানমন্ত্রী ঢাকার বাইরে সমাবেশ করবেন। মাসে দুইটা করে সম্মেলনে তিনি সশরীরে উপস্থিত থাকবেন। করোনার কারণে তিনি সশরীরে যেতে পারেননি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির আন্দোলনে বাধা দিতে প্রধানমন্ত্রী নিষেধ করেছেন। পরিবহনের মানুষ বিএনপিকে ভয় পায়। এখানে আমার করার কী আছে?কাদের বলেন, বিএনপি আন্দোলন করলে আওয়ামী লীগের কোনো অসুবিধা নেই। তবে আগুন সন্ত্রাস করলে জবাব দেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |