বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বিএনপির গণতন্ত্র মানেই তারেক রহমান বা খালেদাজিয়ার শাসন ফেরত আনা : জয়

বিএনপির গণতন্ত্র মানেই তারেক রহমান বা খালেদাজিয়ার শাসন ফেরত আনা : জয়

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির গণতন্ত্র মানেই তারেক রহমান বা খালেদা জিয়ার শাসন ফেরত আনা। তাদের সেই হীন উদ্দেশ্য সফল করতে প্রধান বাধা আসলে গণমাধ্যম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

আইসিটি উপদেষ্টা জয় জানান, সম্প্রতি বিএনপির শীর্ষ দুর্নীতিবাজ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন টিআইবির কর্মকর্তা। তার সূত্র ধরে সংবাদ প্রচার করেছে একটি টেলিভিশন। সেই সংবাদে বলা হয়েছে, খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ও ২৭ দফার প্রথম দিকেই বলেছে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গড়ার কথা। এতেই চটেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল। কারণ তাদের পলাতক নেতার পক্ষে কথা না বলায় ওই রিপোর্ট শুদ্ধ হয়নি। এভাবেই দলের ভেতর ও বাইরে বাকস্বাধীনতার চর্চা করে বিএনপি।

জয় আর লিখেন, যেমন তারা (বিএনপি) করেছিল, ২০০১ সালে ক্ষমতায় এসে একাধিক পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও একটু বেসরকারি টেলিভিশন বন্ধ করে দিয়েছিল তারা। প্রকৃতপক্ষে, বিএনপির গণতন্ত্র মানেই তারেক রহমান বা খালেদাজিয়ার শাসন ফেরত আনা, তাদের সেই হীন উদ্দেশ্য সফল করতে প্রধান বাঁধা আসলে গণমাধ্যম। কারণ এই গণমাধ্যমেই বিএনপির দুর্নীতি ও জঙ্গিবাদের স্বরূপ উত্থাপিত হয়েছে বার বার।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |