বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে জনগণ সুখে শান্তিতে আছে : মির্জা আজম এম পি

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে জনগণ সুখে শান্তিতে আছে : মির্জা আজম এম পি

মোঃ নুরনবী জামালপুর 

জামালপুরের মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম পি প্রধান অতিথির বক্তব্যে বলেন ‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান তাঁর স্বপ্ন পূরণ করে যেতে পারেননি।

বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দায়িত্ব কাঁধে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের উন্নয়ন-অগ্রগতি থেমে নেই। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাইতিনি সোমবার(২০ মার্চ) সকালে মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩নং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

৩নং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান (আতা) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখতার হোসেন একরামুল সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো:জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল ,মেলান্দহ পৌরসভা মেয়র শফিক জাহেদী রবিন,সমন্বয়কারী সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মেলান্দহ উপজেলা শাখা আবু সাঈদ সাদা,উপজেলা আওয়ামী লীগের সদস্য, ও ৩নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান এবং মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো:আলী জিন্নাহ প্রমূখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |