বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণা কার্যক্রম চলমান নেই: কাদের

সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণা কার্যক্রম চলমান নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণামূলক কার্যক্রম চলমান নেই তবে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম. আব্দুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণামূলক কার্যক্রম চলমান নেই। তবে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা ৩৬০ মিলিয়ন ডলারের বাংলাদেশ রোড সেফটি প্রগ্রাম (বিআরএসপি) প্রকল্প প্রস্তুত করা হয়েছে, যার অনুমোদন প্রক্রিয়াধীন।

এ প্রকল্পে আইআরএপি স্টাডির মাধ্যমে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলো সড়ক নিরাপত্তার পরিপ্রেক্ষিতে রেটিং প্রদান বিষয়ক গবেষণামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত আছে। এ কার্যক্রমের আওতায় সড়কের নিরাপত্তা ও জিওমেট্রির ভিত্তিতে বিভিন্ন জংশনের উন্নয়নের সংস্থান রাখা হয়েছে। প্রকল্পটি পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন। প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদিত হলে তা ২০২৭ সালের ৩০ নভেম্বর নাগাদ বাস্তবায়ন হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |