বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: বিএনপির সমাবেশ পণ্ড হলেও পুলিশের বাধা উপেক্ষা করেই রাজধানী মতিঝিলের শাপলা চত্বরের অদূরে আরামবাগে মহাসমাবেশ শুরু করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
শনিবার (২৮ অক্টোবর) বেলা ২টায় সমাবেশ শুরু হয়। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় দলের ঢাকা মহানগর ইউনিটসহ কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য রাখছেন। অস্থায়ী মঞ্চে উপস্থিত আছেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, নায়েবে আমির হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন: রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন
মাওলানা আব্দুল হালিম বলেছেন, আজ ২৮ অক্টোবর আমাদের জন্য ঐতিহাসিক দিন। আমাদের নেতাকর্মী আল্লাহর রাস্তায় ফ্যাসিবাদের বিরুদ্ধে শহিদ হয়েছিলেন। সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরে যাবে।
তিনি গ্রেপ্তারকৃত জামায়াত নেতাদের মুক্ত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আজকের মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে জামায়াতে ইসলামী।