মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বঙ্গভবনে ফখরুল-মামুনুলসহ রাজনৈতিক নেতারা

বঙ্গভবনে ফখরুল-মামুনুলসহ রাজনৈতিক নেতারা

বঙ্গভবনে ফখরুল-মামুনুলসহ রাজনৈতিক নেতারা

শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্র্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে বঙ্গভবনে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাজনৈতিক দলের নেতাদেরও সেই আলোচনায় ডাকা হয়েছে।

সোমবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বঙ্গভবনে গেছেন। বঙ্গভবনে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা মির্জা আব্বাস, গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না, হেফাজত নেতা মামুনুল হক, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মো. ফয়জুল করীম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

এর আগে, দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, একটি অন্তর্র্বতীকালীন সরকার গঠন হবে এবং সেই সরকার দেশ চালাবে। সব দাবি মেনে নেওয়া হবে। সব হত্যা ও অন্যায়ের বিচার করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |