মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল ৩ শিক্ষার্থী

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল ৩ শিক্ষার্থী

খাগড়াছড়ি কেন্দ্রীয় কারাগারের অফিস কক্ষে বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা দিয়েছে তিন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ওই তিন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একজন হলো সোহাগ আলম। সে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি এবং খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

আরিফুল ইসলাম হত্যা মামলার আসামি। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আর নিপুণ ত্রিপুরা হত্যা মামলার আসামি। সে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী।

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন, তারা যেন নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, তিন শিক্ষার্থী তিনজন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তারা পরীক্ষা শুরু করেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |