বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় স্ত্রী-সন্তান রেখে বাল্যবিয়ে করায় রুমন আহমদ (২৮) কে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রুমন উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিংগাজিয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।
রবিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই দণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রুমন ঘরে স্ত্রী-সন্তান রেখে টিলাগাঁও ইউনিয়নের একটি ১৪ বছরের মেয়েকে গত দুইমাস আগে বিয়ে করে। ওই মেয়ের মা রবিবার সকালে বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানালে তিনি দুপুরে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পান।