শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সংকট মোকাবিলায় মন্ত্রিসভার ৬ নির্দেশনা

সংকট মোকাবিলায় মন্ত্রিসভার ৬ নির্দেশনা

আগামী বছরের সংকট মোকাবেলায় খাদ্য আমদানিতে উৎসে কর অব্যাহতিসহ ছয়টি নির্দেশনা জারি করেছে মন্ত্রিসভা। আজ সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সামনের দিনগুলোতে বৈশ্বিক যে সংকট আসছে, সেগুলো মোকাবিলায় আমাদের কতগুলো পদক্ষেপ নিতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক বিশ্লেষণ বলছে, যে তিনটি কারণে ২০২৩ সালে সংকট দেখা দেয়ার শঙ্কা রয়েছে। তার একটি হলো ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার আগেই রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। এতে অগ্রগতির ধারা পিছিয়ে যাচ্ছে। তৃতীয়ত চীনের উৎপাদন উল্লেখযোগ্য কম হচ্ছে।

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |