শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

বরিশালে মাকে নির্যাতনের মামলায় দুই ছেলে গ্রেপ্তার

বরিশালে মাকে নির্যাতনের মামলায় দুই ছেলে গ্রেপ্তার

জামাল কাড়াল, বরিশাল:

বরিশালের উজিরপুরে মাকে নির্যাতন করা ও একশত জুতাপেটা করার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত পাষণ্ড দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) সকালে অভিযুক্ত অমল মন্ডল ও শ্যামল মন্ডলকে গ্ৰেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, হারতা ইউনিয়নের কালবিলা গ্ৰামের অমল মন্ডলের স্ত্রী মুক্তা মন্ডলের সাথে তার শাশুড়ি স্বরস্বতী মন্ডলের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে বিচার দেয়। এরই প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার সন্ধ্যায় ছেলে অমল মন্ডল, শ্যামল মন্ডল, বিমল মন্ডল ও পুত্রবধূ মুক্তা মন্ডল মিলে মা স্বরস্বতী মন্ডল (৬২) কে জুতাপেটা করে টেনে হেঁচড়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল।
পরে আহতকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় আহতের স্বামী বিশ্বেশ্বর মন্ডল বাদী হয়ে ১৩ নভেম্বর হামলাকারী ছেলে অমল মন্ডল, শ্যামল মন্ডল, বিমল মন্ডল, মুক্তা মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, ইতিমধ্যে মামলার ২ আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্ৰেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |