শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

জাজিরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জাজিরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় জনি মাদবর (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫-নভেম্বর) দুপুরে জাজিরার কাজীর হাট বন্দর সংলগ্ন ক্লাব মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জনি মাদবর জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের মানিক নগর এলাকার সেরাজুল মাদবরের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, দুপুরে জাজিরার কাজির হাট বন্দর থেকে যাওয়ার সময় ক্লাব মোড় এলাকায় মোটরসাইকেলের আরোহী জনি মাদবর নামের ওই যুবকের একটি মালবাহী বড় একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে তার আত্মীয়-স্বজন ঘটনাস্থলে আসে।
এ ঘটনায় জাজিরা থানায় মামলার প্রস্তুতি চলছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে দৈনিক প্রতিদিনের কাগজকে জানান, আমরা এক্সিডেন্টের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং দূর্ঘটনার কারণ অনুসন্ধান ও মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |