মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

চুনারুঘাটে অবৈধ বালু ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

চুনারুঘাটে অবৈধ বালু ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বজলু মিয়া (৫০) নামে এক বালু কারবারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।  এ সময় সার্বিক সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা জানান, “উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের মহিমাউড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময়ে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক বজলু মিয়া নামের একজনকে জরিমানা করা হয়।”
এসময় প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |