মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

১ ফেব্রুয়ারি রিজভীসহ ১৩ বিএনপি নেতার জামিন শুনানি

১ ফেব্রুয়ারি রিজভীসহ ১৩ বিএনপি নেতার জামিন শুনানি

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভীসহ দলের ১৩ নেতার জামিন আবেদন করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়। অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ এই আবেদন করেন। বিচারক মো. আসাদুজ্জামান আগামী ১ ফেব্রুয়ারি আবেদনের ওপর শুনানির তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, গত (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।

অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। আসামিদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাবেক এমপি সেলিম রেজাও হাবিব রয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |