মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

জামিন শুনানি আজ বুশরার

জামিন শুনানি আজ বুশরার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যামামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার জামিনের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় আয়াতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রামপুরা থানায় নিহত ফারদিনের বাবা নূরউদ্দিন রানা বাদী হয়ে মামলা করেন।

মামলার পর গত ১০ নভেম্বর রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১৬ নভেম্বর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ পর্যন্ত তিনি কারাগারে আটক রয়েছেন।

বর্তমানে ফারদিন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাটি তদন্তধীন। আগামী ১৫ জানুয়ারি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |