মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

বিএনপির সিদ্ধান্ত আসে সমুদ্রের ওপার থেকে: তথ্যমন্ত্রী

বিএনপির সিদ্ধান্ত আসে সমুদ্রের ওপার থেকে: তথ্যমন্ত্রী

বিএনপি নির্বাচন বর্জন করলেও দলটির নেতাদের নির্বাচনে অংশ নেয়া ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার (৬ জানুয়ারি) নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই মন্তব্য করেন।

বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ জানান, ‘বিএনপির অনেকেই মনে করেন ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং প্রতিহত করার যে অপচেষ্টা করেছিল সেটি ভুল ছিল। পরে ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করা না করার দোলাচলের মধ্যে থেকে নির্বাচনে অংশগ্রহণ করাটাও ভুল সিদ্ধান্ত। তাদের সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। এই পদত্যাগ বিএনপির জন্য শুভ হয়নি। আব্দুর সাত্তারের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে এটাই বোঝা যায়, ভবিষ্যতে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও তাদের নেতাদের অংশগ্রহণ ঠেকানো যাবে না।

এসময় বিএনপির নেতৃত্বের সমালোচনা করেন ড. হাছান মাহমুদ। তিনি জানান, বিএনপির সিদ্ধান্তগুলো আসে সমুদ্রের ওপার থেকে। যিনি বা যারা দেন বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা ১৫-১৬ বছর ধরে দেশের বাইরে। দেশের পরিস্থিতি কী সে ব্যপারে তাদের ধারণা নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সংসদ থেকে বিএনপির পদত্যাগ করা একটি অদূরদর্শী সিদ্ধান্ত। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বর্তমান মেয়াদের চার বছর পূর্তি প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, দেশবিরোধীদের ষড়যন্ত্র না থাকলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেত।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |