বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সরকারের পতন ঘটানোর শক্তি বিএনপির নেই : কৃষিমন্ত্রী

সরকারের পতন ঘটানোর শক্তি বিএনপির নেই : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। জনগণকে সাথে নিয়েই বিএনপির সকল আন্দোলন মোকাবিলা করা হবে।

বৃহস্পতিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানোর শক্তি বিএনপির নেই। বিগত ১৪ বছরে কোনো আন্দোলনে বিএনপি সফল হয়নি, ভবিষ্যতেও সফল হবে না।

সম্মেলনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |