মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সোমবার বিমানবন্দরের ৫নং লাগেজ বেল্টের উত্তর পাশে একটি প্লাস্টিকের ডাস্টবিন থেকে এ বারগুলো উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
তিনি জানান, আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর লাগেজ বেল্ট এলাকার পাশে একটি ডাস্টবিন থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম। এগুলোর বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
তিনি আরও জানান, এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাস্টমসে স্বর্ণের বার জমা দেওয়া হয়েছে।
কে,আই,এ/ঈ,ম