মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

গাজীপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১৫

গাজীপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১৫

গাজীপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১৫

নিজস্ব সংবাদদাতা: গাজীপুর মহানগরীর কাশিমপুর দক্ষিণ জরুন এলাকায় একটি পোশাক কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ জন দগ্ধ হয়েছেন। সোমবার (১ মে) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ও ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন যারা- সুপার ভাইজার সবুর (৩৫), লাইন ম্যানেজার সাহাবুল ইসলাম (৪৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), ক্লিনার ফজলুর (৬০), নিরাপত্তা প্রহরী চাঁন মিয়া (৪৫), পথচারী মো. সোহেল, ও আলমগীর (৩০)। ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন যারা- তৌসিফ (৩২), আরিফ (২২), আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), রাশেদ (৩০), রফিকুল (৩২) ও বাবুল (৩৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় ৮ জন আমাদের এখানে এসেছেন। এরা গাজীপুর একটি গার্মেন্টসের কাজ করতেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সংবাদমাধমকে বলেন, গাজীপুর একটি গার্মেন্টসে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |