মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
চট্টগ্রাম ব্যুরো : দীর্ঘ ৫ বছর পর চট্টগ্রামের মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বুধবার দুপুর থেকে নগরের লালদীঘির জেলা পরিষদ চত্বর এলাকায় চলা এ সমাবেশে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের দুটি পক্ষ এই সংঘর্ষে জড়ায় বলে জানা গেছে।বিকেলে পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসার সময় সমাবেশস্থলে এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আরশাদুল আলম বাচ্চু ও পাহাড়তলীর কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী গ্রুপের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুইপক্ষই ইট পাটকেল ছুঁড়ে। এতে কাউন্সিলর ওয়াসিমের মাথায় আঘাত পেয়ে আহত হন। এতে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হলেও সিনিয়র নেতৃবৃন্দ এবং পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন জানান, সমাবেশে হঠাৎ দুটি পক্ষ বিশৃঙ্খলা শুরু করে। সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে।