মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্তার বিরুদ্ধে মামলা

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্তার বিরুদ্ধে মামলা

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : সংবাদ সম্মেলনে মানহানিকর মন্তব্যের অভিযোগ তুলে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ‘মানি স্যুট’ মামলা করেছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।

আদালত মামলাটি আমলে নিয়ে সংযু নিশ্চিত করেছেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম  জানান, সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার কোর্ট ফি বাবদ আইন অনুযায়ী সর্বোচ্চ কোর্ট ফি জমা দিয়েছি। এখন বিবাদী সংযুক্তা সাহার বিরুদ্ধে সমন জারি করা হবে।

এর আগে গত ২২ জুন বক্তব্য প্রত্যাহার চেয়ে সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্তা সাহা।

আঁখি তার রোগী নন এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, হাসপাতাল তার কাছ থেকে কোনও সম্মতি নেয়নি এবং প্রশ্ন তোলেন যে অপারেশনের সময় তিনি উপস্থিত না থাকলে কীভাবে এ ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে।

এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ন করছে।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ছাড়াই তার বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেন।

তিনি শর্তাবলী লঙ্ঘন করেছেন এবং এমনভাবে কাজ করেছেন যা হাসপাতালের ব্র্যান্ড এবং সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |