বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জনের মৃত্যু

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জনের মৃত্যু

মুখোমুখি

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আলিম হোসেন শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রূপগঞ্জে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আলিম হোসেন শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে তারপরে ট্রেন চলাচল শুরু হবে।

 

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |