মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আসতে শুরু করেছে মানুষ। শনিবার টানেল দিয়ে আনোয়ারা পৌঁছে ১২টায় সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দুপুর ২টায় জনসভা শেষ করে আবার টানেল হয়ে পতেঙ্গার নেভাল একাডেমি এসে দুপুর ২টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকায় রওনা দেবেন তিনি।
আরও পড়ুন: টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল শুরু
জনসভায় যোগ দিতে ভোর থেকে কেইপিজেড মাঠে ভিড় জমিয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ।
প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে পুরো কর্ণফুলী ও আনোয়ারায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জনসভা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান মঞ্চ প্রাঙ্গণে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্য, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের বিভিন্ন ইউনিট এবং এসএসএফ সদস্যরা জনসভাস্থলে অবস্থান নিয়েছেন।
বিশাল সমাবেশে প্রায় ১০ লাখ মানুষ যোগ দেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।