মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার রাজধানীর আরামবাগ, জিরো পয়েন্ট, বিজয়নগর ও কাকরাইল এলাকায় মারধর, ছুরিকাঘাত, গুলি ও কাঁদানে গ্যাসের শেলের আঘাতে আহত ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁদের মধ্যে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক পারভেজ খান রাজনসহ প্রায় ১৫ জন সাংবাদিক ও তিন পুলিশ সদস্য রয়েছেন। এর মধ্যে একজন পুলিশ সদস্য নিহত হয়েছে। বাকিরা পথচারী ও বিভিন্ন দলের কর্মী।
আরও পড়ুন: রণক্ষেত্র নয়াপল্টন, কাঁদানে গ্যাসে অসুস্থ ফখরুল
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যের মধ্যে ২২ জনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ১৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, ভর্তি হওয়া ব্যক্তিরা ছররা গুলি, ছুরিকাঘাত, কাচের আঘাত ও পিটুনিতে আহত হয়েছেন। তাঁদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।