মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

হকার উচ্ছেদের প্রতিবাদে লালবাগ পুলিশের উপকমিশনারের কার্যালয় ঘেরাও

হকার উচ্ছেদের প্রতিবাদে লালবাগ পুলিশের উপকমিশনারের কার্যালয় ঘেরাও

হকার উচ্ছেদের প্রতিবাদে লালবাগ পুলিশের উপকমিশনারের কার্যালয় ঘেরাও

নিজস্ব প্রতিনিধিঃ অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে বসানো দোকানপাট উচ্ছেদ করায়  ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) কার্যালয় ঘেরাও করেছেন হকাররা। বুধবার দুপুর থেকে তারা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

উচ্ছেদের বিরোধিতা করে হকাররা আজ বেলা ১২টা থেকে উপকমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। প্রায় তিন শতাধিক লোক ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভে অংশ নেয়।

পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. বদরুল হাসান  জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সড়ক ও ফুটপাত মুক্ত রাখতে হকার উচ্ছেদ করা হয়। তবে তাদের আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |