মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
মো: হোসাইন ইসলাম, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর মধ্য পাড়ায় অপবাধ সইতে না পেরে আবুল কালাম (৩৫) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে মানুষের বাড়িতে কাজ করতেন। রবিবার তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। নিহত আবুল কালাম এর বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে। তাঁর বাবার নাম আব্দুর রহিম। বর্তমানে উপজেলার বিটঘর মধ্য পাড়া মৃত রূপ মোল্লা বাড়িতে ভাড়া থাকতেন।
এর পাশের বাড়িতেই বিয়ে করেছেন, রয়েছে ২ ছেলে ১ মেয়ে।নিহত আবুল কালাম এর চাচাতো বোন জামাই ওদুদ মিয়া বলেন, আবুল কালাম বিটঘর অলি মিয়ার বাড়িতে কাজ করতে যায় সেখানে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠে মোবাইল চুরির। জালাল মিয়ার বাড়িতে তাকে হাত পা বেঁধে মারধর করে পরে ২৪ ঘন্টার সময় বেঁধে দেই। এই অপমান সহ্য করতে না পারায় সে আত্মহত্যা করে। সকালে খবর পাই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।ওয়ার্ড মেম্বার খোকন মিয়া বলেন, আবুল কালাম আমার বাড়ির পাশে একটি বাড়িতে দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকতেন।
শুনেছি মোবাইল চুরের অপবাদ দেই তার বিরুদ্ধে এই সূত্র দরে সে অপমান সহ্য করতে না পারায় এমন দুর্ঘটনা ঘটিয়েছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠাই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।