মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সালথায় মহান বিজয় দিবসে শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা

সালথায় মহান বিজয় দিবসে শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা

মোঃ পারভেজ মিয়া, সালথা (ফরিদপুর):  মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালথা উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেছে সালথা উপজেলা বিএনপি।

সোমবার সকাল ৯টায় সালথা উপজেলা পরিষদ চত্তরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদ, শাহিনুর রহমান, বিএনপি নেতা এনায়েত হোসেন, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, মিরান হোসাইন, বালাম হোসেন, ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা মোঃ রেজাউল ইসলাম রাজ প্রমুখ।

এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |