মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

এক ম্যাচেই সাবিনার ১১ ও সুমাইয়ার ৬ গোল

এক ম্যাচেই সাবিনার ১১ ও সুমাইয়ার ৬ গোল

মালদ্বীপের ঘরোয়া ফুটসাল লিগে এক ম্যাচেই বাংলাদেশের দুই নারী ফুটবলার মিলে ১৭ গোল করেছেন। এরমধ্যে সাবিনা খাতুন ১১ এবং মাতসুশিমা সুমাইয়ার ৬ গোল।

শুক্রবার (১৪ অক্টোবর) ক্লাব এমওয়াইএস এর বিপক্ষে ২৬-০ গোলে জয় পায় সাবিনা ও সুমাইয়ার দল ধিবেহি সিফাইং ক্লাব।১১ গোল করে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন সাবিনা। টুর্নামেন্টে এটি সাবিনাদের দলের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে সাবিনা-সুমাইয়ারা হারিয়েছিল ফেনেকাকে।

সাবিনাদের পরের ম্যাচ ১৭ অক্টোবর এমপিএল এর বিপক্ষে। উল্লেখ্য, সিঙ্গেল লেগ ভিত্তিতে পাঁচটি ক্লাব নিয়ে চলছে মালদ্বীপের ঘরোয়া এই ফুটসাল লিগ। পঞ্চমবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলছেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। একই ক্লাবে খেলছেন জাপানে জন্ম নেয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |