মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
অর্থ পাচারের মামলায় গ্রেপ্তারকৃত ভারতের আম আদমি পার্টির (আপ) মন্ত্রী সত্যেন্দ্র জৈন জেলের ভেতরে ভিআইপি পরিষেবা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দাবি করেছিল, আপ মন্ত্রীকে ভিআইপি পরিষেবা দেওয়া হচ্ছে। সেই অভিযোগে জেল সুপার অজিত কুমারকে সরিয়ে দেওয়া হয়। এবার এমনই একটি ভিডিও সামনে এসেছে যেখানে মন্ত্রীর হাত-পা টেপানো দেখা যাচ্ছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, দিল্লির তিহার জেলে বন্দী আপ মন্ত্রী। জেলের ভিতর থেকে যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে সত্যেন্দ্র একটি নোংরা বিছানায় আরামে শুয়ে আছেন। তার হাতে কিছু কাগজ আছে যা তিনি পড়ছেন। আর তার বিছানার পাশে বসে একজন লোক মন্ত্রীর পায়ে মালিশ করছেন।
যদিও কারা কর্তৃপক্ষ ভিডিওটিকে পুরনো বলে দাবি করেছেন। এ কাজে জড়িত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তারের পর ইডির অভিযোগের পর তিহার জেলে আপ মন্ত্রীকে ভিআইপি পরিষেবা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। তা নিয়ে অনেক বিতর্কও হয়েছিল।