মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
অনুরাগীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান টিকটকার মেঘা ঠাকুর। গত ২৪ নভেম্বর মাত্র ২১ বছর বয়সে অনন্তলোকের পথে পাড়ি জমান দিনি।
সম্প্রতি মেঘার মা-বাবা সামাজিক মাধ্যমে মেয়ের মৃত্যুসংবাদ জানিয়ে লিখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের জীবনের আলো, আমাদের ফুটফুটে মেয়েয়ে মেঘা ঠাকুর গত ২৪ নভেম্বর সকালে আচমকা এবং চূড়ান্ত অপ্রত্যাশিতভাবে প্রয়াত হয়েছে।’
তবে কীভাবে মেঘার মৃত্যু হলো সে বিষয়ে কোনো তথ্য জানাননি তারা। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। কেননা, চার মাস আগে একটি ভিডিওতে মেঘা জানিয়েছিলেন, উদ্বেগের কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন।
উল্লেখ্য, মেঘার জন্ম ২০০১ সালে। তার এক বছর বয়সের সময় মা-বাবার সঙ্গে কানাডা স্থায়ী হন। দেশটির ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ছিলেন তিনি।ছোটবেলা থেকেই সামাজিক মাধ্যমের অলিগলিতে অবাধ বিচরণ মেঘার। কলেজ ছাড়ার পর পুরোপুরি এই জগতেই ডুব দেন তিনি। আস্তে আস্তে তার ভিডিও জনপ্রিয়তা পায়। ক্রমশ হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।