মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, মৃত ২৯

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, মৃত ২৯

আন্তর্জাতিক ডেস্ক
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই দু’টি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। মূলত কয়েক ঘণ্টার ব্যবধানে তিউনিসিয়ার উপকূলে ওই নৌকা দু’টি ডুবে যায়।

রোববার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নৌকা দু’টির আরোহী সাব-সাহারান অভিবাসী। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

গত কয়েকদিনে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবির যেসব ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে সর্বশেষ। এছাড়া সেখানে গত চার দিনে আরো পাঁচটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। অবৈধ ও অনথিভুক্ত আফ্রিকান অভিবাসীদের বিরুদ্ধে তিউনিসিয়া অভিযান শুরু করার পর নৌকাডুবির এই ঘটনা ঘটলো।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |