মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ভারতে সেনা ঘাঁটিতে গোলাগুলি, নিহত ৪

ভারতে সেনা ঘাঁটিতে গোলাগুলি, নিহত ৪

অনলাইন  ডেস্ক:

ভারতের পাঞ্জাবে একটি সেনা ঘাঁটিতে গোলাগুলিতে চারজন নিহত হয়েছে।বুধবার (১২ এপ্রিল) সকালে পাঞ্জাব রাজ্যের বাথিন্দা সেনা ঘাঁটিতে এ ঘটনা ঘটে।সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেখানে কুইক রেসপন্স টিমের সদস্যদের পাঠানো হয়েছে। দায়ী ব্যক্তিদের খোঁজে সার্চ অপারেশন চলছে।

ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে। এদিকে বাথিন্দার পুলিশ জানিয়েছে, তারা সেনা ঘাঁটির বাইরে অপেক্ষা করছেন। তবে সেনাবাহিনী এখনও তাদের সেখানে প্রবেশের অনুমতি দেয়নি। সূত্র : এনডিটিভি

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |