মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

আর্জেন্টিনায় খেলবেন ইনিয়েস্তা!

আর্জেন্টিনায় খেলবেন ইনিয়েস্তা!

আর্জেন্টিনায় খেলবেন ইনিয়েস্তা!

স্পোর্টস ডেস্ক: স্পেন জাতীয় দলের জার্সি খুলে রেখেছেন ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর। একই বছর আন্দ্রেস ইনিয়েস্তা দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনাও ছেড়ে যান। এরপর যোগ দেওয়া জাপানিজ ক্লাব ভিসেল কোবেকে সম্প্রতি বিদায় বলে দেন এই বিশ্বজয়ী স্প্যানিশ মিডফিল্ডার। এখনও বার্সেলোনায় ফেরার আশায় থাকা এই তারকা ফুটবলারকে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাবেরও গুঞ্জন ওঠে।

তবে এবার শোনা যাচ্ছে আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন ইনিয়েস্তা। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। আর্জেন্টিনোস জুনিয়রস নামের ওই ক্লাবে ইনিয়েস্তার সাবেক এক বার্সা সতীর্থ রয়েছেন। গ্যাব্রিয়েল মিলিতো টিম ডিরেক্টর হিসেবে দায়িত্বরত আছেন ওই দলটিতে। মিলিতোর সঙ্গে বন্ধুত্বের খাতিরেই আর্জেন্টাইন ক্লাবে সাবেক এই স্প্যানিশ তারকাকে খেলানোর সুযোগ দেখছেন তারা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |