মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ময়মনসিংহে বিলবোর্ডের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৪
তিনি জানান, বেলা পৌনে ১২টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম আসছিল মারসা পরিবহনের একটি বাস। কিন্তু চারিয়া এলাকায় হাটহাজারী থেকে ফটিকছড়িগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতির বাসের সঙ্গে সংঘর্ষের কারণে সিএনজি অটোরিকশাটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। সিএনজিতে আরোহীরা রাস্তার উপর আছড়ে পড়ে। এ সময় বাস এবং ছিটকে পড়া সিএনজির ধাক্কায় তিনজন পথচারী গুরুতর আহত হয়।
মারসা পরিবহনের দুর্ঘটনাকবলিত বাসটি। তিনি আরও জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণে আধা ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। নিহতরা সবাই সিএনজি অটোরিকশা আরোহী বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।