মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে রোববার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ২০৬ ইয়াবা, ১২৯.৪ গ্রাম হেরোইন ও ১৪ কেজি ৯৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।