মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা হাবিব

আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা হাবিব

 নিজেস্ব প্রতিনিধি: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।জানা গেছে, তার বিরুদ্ধে তিন মামলায় ৬ বছর নয় মাস সাজা রয়েছে। এছাড়া দুটি মামলা গ্রেফতারি পরোয়ানা রয়েছে।এর মধ্যে সবুজবাগ থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী রোববার পল্টন থানার আরেকটি মামলায় শুনানি রয়েছে তার।এর আগে বুধবার বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদির ভূইয়া জুয়েলকে কারাগারে পাঠান আদালত।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |