বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: ভারতে ছয় সপ্তাহব্যাপী লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। নির্বাচনে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয় প্রায় নিশ্চিত বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি।বিশ্বের সবচেয়ে বৃহত্তম এ নির্বাচনে মোট ৯৬ কোটি ৮০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বারে একটি ভোট কেন্দ্রের বাইরে লোকজনকে ধৈর্য নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভোটের বুথ খোলার আগেই সেখানে এমন দৃশ্য চোখে পড়ে।স্থানীয় ২৭ বছর বয়সী এক অটোরিক্সা চালক বলেন, ‘আমি এখানে ভোট দিতে এসেছি কারণ দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমি খুশি। আমি ব্যক্তিগত কল্যাণে নয়, দেশের সমৃদ্ধির স্বার্থে ভোট দেব।’৭৩ বছর বয়সী মোদি এক দশক ধরে ক্ষমতায় থাকার পরেও তিনি ব্যাপক জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন। তার এক দশকের শাসনামলে বিশ্বব্যাপী ভারতের কূটনৈতিক প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং দেশটি অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হয়েছে।