মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
মোঃ খাইরুল ইসলাম, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগর উপজেলায় মমতাজ বেগম ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি ২০২৪ প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকায় পীর কাশিমপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতাজ বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরকার।
বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন: তথ্য ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব ডঃ সেলিম রেজা, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান,বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক শাহিদা মঞ্জুরী, কুমিল্লা জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম,আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাহ শিমুল, মমতাজ ফাউন্ডেশনের পরিচালক শহিদুল হোসেন সরকার, পীর কাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মুহিদ আহমেদ প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন হায়দারাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক স্বপন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।এবছর ৭৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯৩ জন ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে ট্যালেন্টপুলে ২ জন, প্রথম গ্ৰেডে ১৪ জন এবং সাধারণ গ্ৰেডে ৩৯ জনসহ মোট ৫৫ জন শিক্ষার্থীদের নগদ অর্থ, বৃত্তি সনদপত্র এবং পুরষ্কার বিতরণ করা হয়।