মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
জানা যায়, এবার ঈদুল আজহা উপলক্ষে গত শুক্রবার (২৩ জুন) থেকে বুধবার (২৮ জুন) পর্যন্ত ছয় দিনে সেতুতে দুই লাখ ২৪ হাজার ৭৬০টি যান পারাপার হয়েছে।
এতে সেতুর পূর্ব ও পশ্চিমে মোট টোল আদায় হয়েছে ১৭ কোটি ৭১ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে ২৭ জুন মঙ্গলবার সেতুতে টোল আদায় ও যান পারাপারে রেকর্ড সৃষ্টি হয়েছে। এক দিনে সেতুতে শুধু মোটরসাইকেল পারাপার হয়েছে ১৪ হাজার ১২৩টি। এ ছাড়া ঈদুল ফিতর থেকে ঈদুল আজহায় প্রায় দ্বিগুনসংখ্যক যানবাহন বঙ্গবন্ধু সেতু পারি দিয়েছে।
সেতুর পূর্ব টোল প্লাজা অতিক্রম করে উত্তরবঙ্গের দিকে গেছে এক লাখ ৩৪ হাজার ১১০টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৯ কোটি ৭২ লাখ ১৯ হাজার ৯০০ টাকা।
অন্যদিকে সেতুর পশ্চিম টোল প্লাজা অতিক্রম করে ঢাকার দিকে গেছে ৯০ হাজার ৬৫০টি যান। এতে টোল আদায় হয়েছে সাত কোটি ৯৯ লাখ ২৬ হাজার ৫০ টাকা।