মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

নোবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

নোবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে

রাজু মিয়া, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগ উদ্যোগে র‌্যালি ও মাচের পোনা অবমুক্ত করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের নীলদিঘীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।

সংক্ষিপ্ত বক্তব্যে ড. আব্দুল বাকী বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতির জন্য খুবই সম্ভাবনাময় একটি খাত। এ খাতে আমাদের বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গবেষণা হচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ভূঁইয়া, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপ-কমিটির আহ্বায়ক, আরআইএস এর পরিচালক, ফিমস বিভাগের চেয়ারম্যান, নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |