মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
রাজু মিয়া, নোবিপ্রবি : ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশের বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ভয়াবহ গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারীদের স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দিবসটি পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে শোক র্যালি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
প্রথমেই একটি শোক র্যালি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শেষ হয়। এরপর উপ-উপাচার্য ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘২০০৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মাধ্যমে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। এর আগে কখনো কোন রাজনৈতিক দলের উপর এমন ঘৃণ্য আক্রমন হয়নি।
দেশের মাটিতে এই চক্রান্তকারীদের আর ঠাঁই হবেনা। এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।