সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

চট্টগ্রামে রেলওয়ের ২০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

চট্টগ্রামে রেলওয়ের ২০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় বেদখল হয়ে যাওয়া রেলওয়ের ২০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) অভিযান চালিয়ে দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে ৩০ শতক জমি উদ্ধার করে চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। পরে জমিগুলো রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়েছে।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, সরকারি সিটি কলেজের পাশে নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ের ৩০ শতক জমি উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এসব জমিতে দোকান-স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল। জেলা প্রশাসক মহোদয়ের আদেশের প্রেক্ষিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |