এম, দলিলুর রহমান, লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা উপজেলাধীন চরম্বা জান মোহাম্মদ সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই ছাগলসহ ২ জন চোরকে আটক করেছে থানা পুলিশ।
২৯ অক্টোবর দিবাগত রাতে ছাগল চুরি হইছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এর নির্দেশনায় থানার এস আই মো: গোলাম রাসেল পারভেজ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানার একটি টিম, বাদী জুবাইর উদ্দীন ও স্থানীয়রা চোরকে ধাওয়া দিয়ে উল্লেখিত স্থান হতে তাদেরকে চোরাই ছাগলসহ আটক করতে সক্ষম হয়।
আটক আসামিরা হলেন, লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশ হাট সওদাগর পাড়া মো: সেলিমের ছেলে মো: আরিফ(২১), অপর আসামি লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি লেংগাপাড়া আব্দুল করিমের ছেলে মো: শহিদুল ইসলাম(২০) বলে জানা যায়। উদ্ধারকৃত ছাগলের আনুমানিক বাজার মূল্য ২৫ হাজার টাকা।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান ছাগল চুরি অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ছাগলসহ ২ জনকে আটক করি, পরে ৩০ অক্টোবর সোমবার সকালে যথাযথ আইনে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়, জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে এই ধরনের অভিযান অভ্যাহত থাকবে বলেও জানান তিনি।